০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ৩০ নভেম্বর হরতাল

  • Update Time : ০৩:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম দলগুলো।

বৃহস্পতিবার বিইআরসির ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার এক সমাবেশ থেকে বাম দলগুলো হুমকি দিয়েছিল, বিদ্যুতের দাম বাড়ানো হলে হরতাল দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
গণশুনানির পর বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আগের দিন জেলায় জেলায় সমাবেশ করেছিল বাম দলগুলো। জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেছিলেন, “গণশুনানির নামে প্রহসন হয়েছে। বিদ্যুতের দাম যদি আবার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, তাহলে হরতাল ছাড়া আমাদের বিকল্প কিছু করার থাকবে না।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ৩০ নভেম্বর হরতাল

Update Time : ০৩:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭