০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের ভাতগাঁও ইউনিয়নে গোসল করতে গিয়ে দু’চাচাতো বোনের মৃত্যু
- Update Time : ০৭:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের
ছাতকে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে এক সাথে দু’চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাতে উপজেলার ভাতগাঁও ইউপির শক্তিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শক্তিয়ারগাঁও গ্রামের তাজ উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৬) ও টুনু মিয়ার কন্যা তাওহিদা খাতুন (৬) এক সাথে চলাফেরার সুবাদে প্রতিদিনের ন্যায় পাশের ডাউকি নদীতে গোসল করতে যায়। পরে দু’জন পানিতে তলিয়ে গেলে পুলিশ রাতে তাদের লাশ উদ্ধার করে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এব্যাপারে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানান।



















