০১:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান

  • Update Time : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট মদন-মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, সুনাগরিক নৈতিক দায়িত্ব কল্যাণ সাধণের জন্য পরিপূর্ণভাবে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যত কর্নধার। বড়দের সম্মান সামাজিক সম্পৃত্তি রক্ষা করতে তাদের উদ্বুদ্ব করতে হবে। বৃদ্ধি ভিত্তি প্রজন্ম গড়ে তুলতে হলে বই পড়ার প্রতি আগ্রহী এবং লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ করে দিতে সচেতন অভিবাবকদের প্রতি তিনি আহবান জানান। ১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নস্থ চৌধুরী বাজারে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২য় বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান-২০১৭ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাউসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিকের সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা.এস এম হাবিবউল্লাহ সেলিম। বক্তব্যে সামাজিক সংগঠনের ভূয়সী প্রসংশা করে বলেন একের পর এক জন কল্যাণ মূলক কাজ করে যাচ্ছে এ সংগঠন। ভবিষ্যতে তাদের সকল কর্মকান্ডে আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে। ডাঃ এস.এম হাবিবউল্লাহ সেলিম ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৮ম শ্রেণি থেকে এস এসসি পর্যন্ত লেখা পড়ার খরচ বহন করার দায়িত্বভার গ্রহণ করেন এবং স্থায়ী বৃত্তি প্রদানের আশ্বাস দেন। ১২০ জন বৃত্তিতে অংশগ্রহন কারী কোমলমতি শিশুদের হাতে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষা উপকরণ দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ ছামী এবং সদস্য শাহীন আলমের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১৩নং এলাকার পরিচালক মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বখত চৌধুরী, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ.) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল হাফিজ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১২০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ মেধা বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ, সদনপত্র, সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণ তাদের হাতে তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান

Update Time : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭