সিলেটে জালালাবাদ আলিম মাদ্রাসার উদ্যােগে হিফজুল হাদীস প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০৬:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: আলোকিত সমাজ গড়তে হলে রাসূল (সা:) এর আদর্শ আঁকড়ে ধরার বিকল্প নেই– প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান
জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদরাসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহবুবুর রহমান বলেছেন, আলোকিত সমাজ গড়তে মানবতার মুক্তিদুত মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শ আঁকড়ে ধরার বিকল্প নেই। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন এর পাশাপাশি সুন্নাহর চর্চা ও প্রতিষ্ঠায় আলেম সমাজ তথা তৌহিদী জনতাকে কাজ করতে হবে। সমাজে সুন্নাহর চর্চা না থাকলে বেদায়াত ও কুসংস্কার প্রসার লাভ করবে। তাই সুন্নাহভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে একদিকে যেমন হাদিস সম্বন্ধে অধ্যয়ন হবে অপরদিকে সমাজের সকল ক্ষেত্রে হাদিস চর্চার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। হিফজুল হাদিস প্রতিযোগিতার মতো মহৎ উদ্যোগ নিয়েছে।
তিনি শনিবার জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদরাসার উদ্যোগে হিফজুল হাদিস প্রতিযোগিতায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠিত প্রতিযোগিতায় অর্ধশতাধিক ছাত্র অংশ নেন।নির্বাচিত ৪০ হাদিসের উপর প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ২য় শ্রেণি হতে আলিম শ্রেণী প্রযন্ত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। সহকারী শিক্ষক, মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল এর প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মাওলানা এহসান উদ্দিন, মাওলানা সুহাইল আহমদ, শিহাব উদ্দিন পারভেজ, মাওলানা সাইফুর রহমান খান, শিহাব উদ্দিন মান্না, মাহবুবুর রহমান প্রমুখ।



















