বিশ্বনাথে ইদ্রিছ আলী মাস্টার ও আব্দুল্লাহ মাস্টার প্রথম বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- Update Time : ০৩:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথের সিংগেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ এ ইদ্রিছ আলী মাস্টার ও আব্দুল্লাহ মাস্টার প্রথম বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম বারেরমত অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় ১২টি স্কুলের ৫ম শ্রেণীর মোট ৫৫জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এই পরীক্ষা পর্যবেক্ষনের জন্য বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, সাবেক চেয়ারম্যান আবারক আলী, ইউপি সদস্য গোলাম হোসেন, সিংগেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ এর সভাপতি আবারক আলী, সংগঠক হাফিজ আরব খান, নজরুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন, ইকবাল হোসেন, মনোহর আলী, ইসলাম উদ্দিন’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম বারেরমত অনুষ্ঠিত এই পরীক্ষার আয়োজক কমিটির সদস্য মোঃ আবু শরীফ, আবু তাহের মিছবা, ছালেহ উদ্দিন, আবু তাহের, তোফায়েল আহমদ, আবু রাসেদ, সামছুদ্দিন’সহ সবাই স্বতস্ফুর্ত ভাবে এই কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য বিশ্বনাথের সিংগেরকাছ করপাড়া গ্রামের শিক্ষক পরিবার হিসেবে খ্যাত প্রয়াত ইদ্রিছ আলী মাষ্টার এবং তাঁর ছেলে প্রয়াত আব্দুল্লাহ মাষ্টারের স্মৃতিকে ধরে রাখতে তার পরিবারের পক্ষ থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি



















