১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস নেই
- Update Time : ১১:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাস নেই। গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার রাত আটটা ৪০ মিনিটের তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া। এর আগে তিনি জানিয়েছিলেন, আশংকাজনক অবস্থায় বনানীস্থ গ্রান্ড প্রেসিডেন্ট প্যালেস বাসভবন থেকে সন্ধ্যার পর সাবেক এই প্রেসিডেন্টকে গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের ১১ তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯২৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের শায়েস্তাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। আবদুর রহমান বিশ্বাস স্কুল ও কলেজ জীবন বরিশালে কাটে।





























