১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে টিকিট কিনতে তরুণদের পাশাপাশি তরুণীদেরও লাইন ছিল দীর্ঘ

  • Update Time : ০৬:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্ট :: রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। প্রথম চার আসরে উপেক্ষিত সিলেটের মাটিতে এবার পর্দা উঠবে দেশীয় ক্রিকেটের সবচেয়ে জমকালো এই আসরের।
বিপিএলকে কেন্দ্র করে উন্মাদনায় মেতে ওঠেছেন সিলেটের ক্রিকেট ভক্তারা। টিকেট নিয়ে হয়ে গেলো তুমুল কান্ড। গত মঙ্গলবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে টিকেট বিক্রি শুরু হলে ভিড় করেন হাজারো দর্শক। অনেকে গভীর রাত থেকেই দাড়িয়েছিলেন লাইনে। টিকেট না পেয়ে মারামারির ঘটনাও ঘটেছে। ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা টিকিট না পেয়ে ভাংচুর ও জুতা নিক্ষেপও করেছেন। লাঞ্চিত হয়েছেন আওয়ামীলীগের শীর্ষ কয়েক নেতা। এখন ক্ষোভ বিরাজ করছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।
আজও শুক্রবার সকাল থেকে টিকিট কিনতে দীর্ঘ লাইন ছিল। তরুণদের পাশাপাশি তরুণী-নারীদেরও লাইন ছিল দীর্ঘ। আজ টিকিট কিনে দেখা গেল সব থেকে বসয়স্ক এক বৃদ্ধাকে। নাম মরিয়ম বেগম(৭৫)। তিনি টিকেট কিনতে এসেন তার ছেলের বউয়ের জন্য। তবে এতোকিছুর পরও বিপিএলের প্রায় সব দল সিলেট এসে পৌঁছেছে। সিলেট ওসমানী বিমানবন্দর সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর আলোকসজ্জা, রংবেরঙের ব্যানার-ফেস্টুন আর তোরণগুলো যেন জানান দিচ্ছে, বিপিএলকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত সিলেট। নিরাপত্তার বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে ও মাঠের বাইরে তিন স্তরের নিরাপত্তা দেওয়া হবে। খেলোয়াড়দের থাকার হোটেল ও মাঠে যাতায়াতে থাকবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। ৪নভেম্বর শনিবার বিশ্বের অন্যতম সৌন্দর্যময় ক্রিকেট ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুপুরে   বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় রাজশাহী কিংসের মোকাবিলা করবে রংপুর রাইডার্স।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে টিকিট কিনতে তরুণদের পাশাপাশি তরুণীদেরও লাইন ছিল দীর্ঘ

Update Time : ০৬:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭