ছাতকে খেলাফত মজলিসের সদস্য সংগ্রহ ও নির্বাচনী প্রচারাভিযান
- Update Time : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনে আগামি জাতিয় সংসদ নির্বাচনে ২০দলিয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম মহা-সচিব মাওলানা শফিক উদ্দিন দু’উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারাভিযান অব্যাহত রেখেছেন। ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আইনাকান্দি গ্রামে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহা-সচিব মাওলানা শফিক উদ্দিন। ১৭অক্টোবর থেকে খেলাফত মজলিসের মাস ব্যাপী সদস্য সংগ্রহ শুরু হয়। সংগঠনের জেদ্দা মহানগরি সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আখতার হোসাইন, সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, উপজেলা সহ-সভাপতি মাওলানা আমির আলী ও মাওলানা জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক কেএম মোশাহিদ আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা কাওছার আহমদ, সিলেট সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কেএম রফিকুজ্জামান, গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহিম, ছাতক উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, কালারুকা পশ্চিম ইউপি শাখার সাধারণ সম্পাদক সদরুল আমীন, সিংচাপইড় ইউপি সাধারণ সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম, জাউয়াবাজার ইউপি শাখার সহ-সভাপতি ফয়জুল আমীন, সাধারণ সম্পাদক জহির আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, ছাত্র মজলিস জাউয়াবাজার আঞ্চলিক সভাপতি আহমদ সফি, মিজাজ খান, সুজন, মাওলানা মখদ্দুছ আলী, মাওলানা আবদুল মোত্তাদির, ওয়ারিছ খান, আবদুন নুর প্রমূখ। এদিকে সন্ধ্যায় নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গিচর গ্রামে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় শেষে রাত ৮টায় সংগঠনের জাউয়াবাজার অস্থায়ি কার্যালয়ে এক কর্মী সভায় মিলিত হন ২০দলীয় জোট থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম মহা-সচিব মাওলানা শফিক উদ্দিন। এসময় খেলাফত মজলিসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























