০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় থেকে আওয়ামী লীগ বিএনপির মতো হাওয়া ভবন তৈরি করেনি: নাসিম

  • Update Time : ০২:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জনগণের ভালোবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারো নৌকার বিজয় হবে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ বিএনপির মতো  হাওয়া ভবন তৈরি করেনি, নৈরাজ্য ও জঙ্গিবাদেরও সৃষ্টি করেনি।

তিনি শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে ৩১শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন উদ্বোধন  শেষে এক সমাবেশে এসব কথা বলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, স্বাস্থ্য অধিদফতরের সিবিএইচসির পরিচালক ডা. আবুল হাসেম খান, রাজশাহী বিভাগের পরিচালক আব্দুস সোবহান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ক্ষমতায় থেকে আওয়ামী লীগ বিএনপির মতো হাওয়া ভবন তৈরি করেনি: নাসিম

Update Time : ০২:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭