০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের ভরাডুবি হবে: ফখরুল

  • Update Time : ০২:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যাতে আগামী নির্বাচনে আসতে না পারে সে জন্য সরকার নানামুখী ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের ভরাডুবি হবে এবং তারা ২৫টিও আসন পাবে না।

তিনি শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাঘটিয়া চালায় আ স ম হান্নান শাহের প্রথম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যমত সৃষ্টিতে দলমত নির্বিশেষে জাতীয় কনভেনশন আহ্বানের দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে চাই সে জন্য সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হান্নান শাহের ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের ভরাডুবি হবে: ফখরুল

Update Time : ০২:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭