জগন্নাথপুরে শেখ রাসেলের জন্মদিন পালন
- Update Time : ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৩ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার বিকেলে শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর জগন্নাথপুর শাখার উদ্যোগে আ.লীগের দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক রুবেল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এনআই রোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌর আ.লীগ নেতা আবদুল জলিল ময়না, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আনুষ্ঠানিক ভাবে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।





























