মাদার তেরেসা পুরস্কার পেলেন জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া
- Update Time : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সংবাদপত্র জগতের পরিচিত মুখ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা সিলেটের পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি, মাসিক জগন্নাথপুর ও অনলাইন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়াকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা পুরস্কার দিয়েছে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন। গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়ার হাতে মাদার তেরেসা গোল্ড মেডেল ও সনদপত্র তুলে দেন। এ সময় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান ও মহা সচিব এমএইচ আরমান চৌধুরী সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে-সাংবাদিক ইয়াকুব মিয়া মাদার তেরেসা পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।





























