০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন ভাগ্য ও মৃত্যু : ইমামুল ইসলাম রানা

  • Update Time : ০৪:৪৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

জীবনের কোনো নিশ্চয়তা নেই,

কখন কোন বাঁকে থেমে যাবে পথ,
যে মানুষ আজ স্বপ্নের ঘর বাঁধে,
কাল তার ঠিকানা হতে পারে নীরবতা।

ভাগ্যের কোনো নিশ্চয়তা নেই
কখন রাজা হবে, কখন পথের ভিখারি
যার হাতে আজ প্রাচুর্যের প্রদীপ
কাল তার ঘরে নামতে পারে আঁধার ভারী।

মৃত্যুর কোনো পূর্বঘোষণা নেই
সে আসে না সময়ের অনুমতি নিয়ে
কেউ অপেক্ষায় থাকে দীর্ঘ জীবনের
কেউ চলে যায় অসমাপ্ত স্বপ্ন বুকে নিয়ে।

তবু মানুষ অহংকারে মত্ত থাকে
সম্পদের পাহাড় গড়ে, ক্ষমতার নেশায়।
ভুলে যায়—কিছুই যে তার চিরস্থায়ী নয়
সব হিসাব মুছে যায় সময়ের খেয়ায়।

জীবন অনিশ্চিত
ভাগ্য অজানা
মৃত্যু অবধারিত—
এটাইতো শেষ সত্য।

 

লেখক- ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জীবন ভাগ্য ও মৃত্যু : ইমামুল ইসলাম রানা

Update Time : ০৪:৪৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জীবনের কোনো নিশ্চয়তা নেই,

কখন কোন বাঁকে থেমে যাবে পথ,
যে মানুষ আজ স্বপ্নের ঘর বাঁধে,
কাল তার ঠিকানা হতে পারে নীরবতা।

ভাগ্যের কোনো নিশ্চয়তা নেই
কখন রাজা হবে, কখন পথের ভিখারি
যার হাতে আজ প্রাচুর্যের প্রদীপ
কাল তার ঘরে নামতে পারে আঁধার ভারী।

মৃত্যুর কোনো পূর্বঘোষণা নেই
সে আসে না সময়ের অনুমতি নিয়ে
কেউ অপেক্ষায় থাকে দীর্ঘ জীবনের
কেউ চলে যায় অসমাপ্ত স্বপ্ন বুকে নিয়ে।

তবু মানুষ অহংকারে মত্ত থাকে
সম্পদের পাহাড় গড়ে, ক্ষমতার নেশায়।
ভুলে যায়—কিছুই যে তার চিরস্থায়ী নয়
সব হিসাব মুছে যায় সময়ের খেয়ায়।

জীবন অনিশ্চিত
ভাগ্য অজানা
মৃত্যু অবধারিত—
এটাইতো শেষ সত্য।

 

লেখক- ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ