জগন্নাথপুরে ৭ ভাই রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
- Update Time : ০৩:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭ ভাই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে জগন্নাথপুর মাদ্রাসা পয়েন্টে অবস্থিত রেস্টুরেন্টটিতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বল্পমূল্যে উন্নতমানের খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা ৭ ভাই রেস্টুরেন্টের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, হাফিজ মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা লুলু কামালী, জগন্নাথপুর বাজার কমিটির সেক্রেটারি মোশাহিদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, মাওলানা মফিজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি তাহির উল্লাহ, বুরহান উদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান, বিশিষ্ট মুরব্বি তনজব আলী, আনছার মিয়া, হাফিজ মাওলানা আহমদ সফি, ব্যবসায়ী আমিনুল ইসলাম, শাহজাহান মিয়া, মাওলানা বশির আহমদ, রুবেল ভূঁইয়া, সমাজসেবক আনছার আলী, ব্যবসায়ী লিটন মিয়া, নজির আলী, লিমান ভূঁইয়া, দিলোওয়ার হোসেন লিলু ও রাজু কামালী। রেস্টুরেন্টের মালিকপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া, বকুল মিয়া, সেবুল মিয়া ও খলিল মিয়া। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে রেস্টুরেন্টের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




























