জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২
- Update Time : ১২:১৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনায় থানার এসআই অনিক পালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মৃত কাছন আলীর ছেলে শাহাদাত হোসেন শিশু (৩২) ও একই গ্রামের মৃত কাছন আলীর ছেলে শিশ মিয়া ওরফে রকি মিয়া (৪০)।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এফআইআর নম্বর-১৫, তারিখ ১৬ নভেম্বর ২০২৬; জিআর নম্বর-১৯৮, তারিখ ১৬ নভেম্বর ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি তাঁরা। জগন্নাথপুর থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পুলিশি প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




























