০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Update Time : ০২:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এসআই রাকিবুল ইসলাম, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে এবং রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক রেজাউল করিমকে (২৬) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা এনামুল হক রেজাউল করিমকে রোববার (১৫ নভেম্বর) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Update Time : ০২:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬