১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক

  • Update Time : ০৬:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীন বাঁশতলা বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বাঁশতলা সীমান্তের ১২৩১/৪-এস পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযানটি পরিচালনা করা হয়। আটক ছয় বাংলাদেশির মধ্যে দুজন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন।

তবে কী-ভাবে তারা ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বিজিবি। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকে মানব পাচারকারী হিসেবে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে আটকেও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি আরও জানায়, এর আগেও গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক

Update Time : ০৬:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬