০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফ

  • Update Time : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের কোম্পানীগঞ্জে একটি প্রোগ্রাম শেষে অপর প্রোগ্রামে যোগ দিতে রওনা হয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদিশক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এরপর হঠাৎ তার শরীর খারাপ করলে তাকে দ্রæত সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কা মুক্ত হলেও ওই হাসপাতালে চিকিৎসাধীন। সিলেটের খবরশুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের সাদা পাথরে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অপর একটি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে আছেন। তার অবস্থা আশঙ্কা মুক্ত হলেও আর কত দিন বা কত সময় তাকে হাসপাতালে থাকতে হতে পারে- সে বিষয়ে সূত্রটি কিছু জানাতে পারেনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফ

Update Time : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬