১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা

  • Update Time : ০৭:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নামক স্থানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে । হামলাকারীরা উপনেতার পুত্রের গাড়ি ও সহকারী পুলিশ সুপারের গাড়ি ভাংচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ ২০ রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আফম নাছিম আহত হয়েছে বলে জানা গেছে। নগরকান্দা ও সালথার সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দীন জানান, শুক্রবার বিকালে উপনেতা সরকারী কাজে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। এসময় আগে থেকে অপেক্ষমান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সাবেক এপিএস জামাল হোসেন উপনেতার গাড়ি বহরে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে ২০ রাউন্ড গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে এলাকার জনগন জানিয়েছে, দুপক্ষ আবার বড় ধরনের সহিংসতার জন্য ঢাল সরকি নিয়ে মহড়া দিচ্ছে। যেকোন সময় আবার বড় ধরনের সহিংসতা ঘটতে পারে বলে তারা জানিয়েছে।
এদিকে সংসদ উপনেত সৈয়দা সাজেদা চৌধুরী ও তার পুত্র আয়মন আকবর চৌধুরী বাবলু তার নিজ বাড়ি সালথা উপজেলার রসুলপুরে অবস্থান করছেসন। তারা দুজনেই অক্ষত আছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা

Update Time : ০৭:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭