১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি গাছ কর্তন
- Update Time : ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কের পাশে থাকা সরকারি গাছ কর্তন করে নিয়ে যাওয়া হচ্ছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের খুটি বসানো ও লাইন টানার নতুন কাজ চলছে। এ জন্য সড়কের পাশে থাকা সরকারি গাছ কর্তন করে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, সাদিপুর গ্রাম এলাকার সড়কের পাশে থাকা প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন জাতের ছোট-বড় সরকারি গাছ কেটে নেয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ লাইনের সুপার ভাইজার আবদুল মাজেদ জানান, বিদ্যুৎ লাইনের সুবিধার্থে সড়কের পাশে থাকা জমির মালিকগণ এসব গাছ কর্তন করে আমাদেরকে সহযোগিতা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গাছ কর্তন করা ঠিক না, গাছের ডাল ছাটাই করলেই হতো।





























