১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামে মসজিদ রক্ষায় প্রবাসীদের অনুদান

  • Update Time : ১০:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান বাজার জামে মসজিদকে বড়বাঙ্গা নদীর তীব্র ভাঙন থেকে সুরক্ষার লক্ষ্যে গার্ড ওয়াল নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’। শনিবার (২৪ অক্টোবর) মসজিদ প্রাঙ্গণে পরিচালনা কমিটির কাছে সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবিত গার্ড ওয়াল নির্মাণের জন্য ৫৫ হাজার টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেন সংগঠনটির সাবেক সভাপতি ফয়জুর রহমান। অর্থ হস্তান্তরকালে ফয়জুর রহমান বলেন, বড়বাঙ্গা নদীর ভাঙনে ঐতিহ্যবাহী এ মসজিদটি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ভাঙন রোধে স্থায়ী গার্ড ওয়াল নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এই অনুদান প্রয়োজনের তুলনায় সামান্য হলেও সুরক্ষার এই মহতী উদ্যোগে শরিক হতে পেরে আমরা আনন্দিত। তিনি ঐতিহ্যবাহী এ মসজিদটি রক্ষায় দেশ-বিদেশের বিত্তশালী ব্যক্তি ও প্রবাসীদের মুক্তহস্তে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, বালাগঞ্জের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়ান বাজার জামে মসজিদ। নদীর অব্যাহত ভাঙনে যেকোনো সময় মসজিদটির মূল অবকাঠামো নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ধর্মীয় ঐতিহ্য ও স্থাপনাটি রক্ষায় দ্রুততার সঙ্গে গার্ড ওয়াল নির্মাণকাজ সম্পন্ন করা জরুরি। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম প্রবাসীদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়। বড়বাঙ্গা নদীর ভাঙন থেকে মসজিদটি সুরক্ষায় স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইকবাল আহমদ, ইউপি সদস্য মো. বাবরু মিয়া, মো. তেরা মিয়া, সমাজকর্মী আব্দুল মুনিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জামে মসজিদ রক্ষায় প্রবাসীদের অনুদান

Update Time : ১০:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬