০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের জামালগঞ্জে ইউএনওকে দায়ী করে এসিল্যান্ডের পোস্ট ঘিরে তোলপাড়

  • Update Time : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রশাসন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ও দাপ্তরিক পেজ থেকে দেওয়া দুটি পৃথক পোস্টে তিনি মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করেন এবং প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দেন।

তবে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের দাবি, এসিল্যান্ড আরিফুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। শুক্রবার রাতে হঠাৎ তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এসিল্যান্ডের ফেসবুক আইডি ও ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে একটি পোস্টে লেখা হয়— ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর অপর এক পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ (আমি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগ করলাম)।

মুহূর্তের মধ্যে পোস্ট দুটি ভাইরাল হয়ে যায়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে বিভ্রান্তি এড়াতে তাৎক্ষণিকভাবে ইউএনও তার ফেসবুক আইডিতে এসিল্যান্ডের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে একটি পোস্ট দেন। পরবর্তীতে এসিল্যান্ডের স্ত্রী বিতর্কিত পোস্ট দুটি মুছে (ডিলিট) ফেলেন।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত। অনুষ্ঠানের একপর্যায়ে কেক কাটার পর থেকেই তিনি আকস্মিক অস্বাভাবিক আচরণ শুরু করেন। সেখানে তিনি ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপর চড়াও হন। পরবর্তীতে তাকে বুঝিয়ে নিজ বাসায় পাঠিয়ে দেওয়া হলে তিনি বাসার কাচের গ্লাস ভাঙচুর করেন এবং নিচে নেমে দুই শিশুকে মারধর করেন। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই তিনি ফেসবুকে ওই বিভ্রান্তিকর পোস্টগুলো দেন।

পরিস্থিতি বেগতিক দেখে জামালগঞ্জ থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) এসিল্যান্ডের বাসায় ডাকা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে তাকে প্রেসক্রাইব করা ঘুমের ইনজেকশন দিয়ে শান্ত রাখা হয়।

পরদিন শনিবার (২৪ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়। সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল এবং পরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের (রেফার্ড) পরামর্শ দেন।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক বলেন, তিনি সস্ত্রীক আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। কেক কাটার পর থেকেই হঠাৎ তার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। তিনি আনসার সদস্য ও শিশুদের ওপর চড়াও হন। পরে তার পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হই যে তিনি পূর্ব থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার নিয়মিত ঘুমের ওষুধের প্রয়োজন ছিল। তার বাবার সঙ্গেও আমার কথা হয়েছে, তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক কর্মস্থলেও তার এমন সমস্যার ইতিহাস রয়েছে। হঠাৎ কেন তিনি ফেসবুকে এমন পোস্ট দিলেন, তা সত্যিই বোধগম্য নয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, এসিল্যান্ড মহোদয় দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বলে তার পরিবার জানিয়েছে। মাঝে মাঝে তার এমন সমস্যা দেখা দেয়। রাতে চিকিৎসকের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জের জামালগঞ্জে ইউএনওকে দায়ী করে এসিল্যান্ডের পোস্ট ঘিরে তোলপাড়

Update Time : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬