০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠন

  • Update Time : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠন করেছে ৭টি দল।হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান,‘সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় ৭টি ইসলামি দলের বৈঠক শেষে এ কথা জনান তিনি। তিনি বলেন, এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।

আগামী ৫ ডিসেম্বর ৭ দলের পরবর্তী বৈঠক বলেও জানান তিনি। তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে।

তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে। জোটের ৭টি ইসলামী দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠন

Update Time : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬