লেখক-গবেষক সৈয়দ মবনুর সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: যুক্তরাজ্যের কভেন্ট্রিতে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মবনুর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) স্থানীয় রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাবেক জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বিসিপিএ সেক্রেটারি ও কমিউনিটি ব্যক্তিত্ব শাহিন আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব মকদ্দুস আলী, দেওয়ান আলী আজগর, রুহুল আমিন, বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসির আহমেদ, সাবেক কাউন্সিলর ও সলিসিটর মায়া আলী, সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার, বাদশা মিয়া, আফসর মিয়া, হোসেন আহমেদ এবং ‘আমরা কভেন্ট্রিবাসী’র মুখপাত্র ও সাংবাদিক তালুকদার রায়হানসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্টজন। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা লেখক ও গবেষক সৈয়দ মবনুর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রবাসে সাহিত্যচর্চা, গবেষণা এবং কমিউনিটির পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের গুরুত্ব নিয়ে মতবিনিময় হয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সৈয়দ মবনু বলেন, “প্রবাসে শত ব্যস্ততার মাঝেও আপনাদের এই ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করবে।” সভাটি প্রবাসে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আন্তরিকতা ও সৌহার্দ্য বিনিময়ের এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিরা লেখক ও গবেষক সৈয়দ মবনুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।




























