জগন্নাথপুরে থানার সামনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫
- Update Time : ০৩:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে থানায় অভিযোগ দিতে গেলে জগন্নাথপুর থানা ফটকের সামনে আবারও হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, বাদাউড়া গ্রামের আজিজুল মিয়া ও তাঁর লোকজন রোববার বিকেলে আরব আলীর লোকজনের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় অভিযোগ দায়ের করতে আরব আলীর লোকজন জগন্নাথপুর থানায় আসেন। এ সময় রাত আনুমানিক ৭টার দিকে থানা ফটকের সামনে আজিজুল মিয়ার লোকজন তাঁদের ওপর দুই দফায় হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আজির আলী (৩৫), তানিয়া বেগম (২৫), নাজিরা বেগম (৩৫)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই নূর হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























