খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: আবুল হাসান এমপি
- Update Time : ০৩:০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান। একাডেমির সিনিয়র শিক্ষক মো: হানিফ ও রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি, সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: আব্দুল বাসিত। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক মো: শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা আবুল হাসান এমপি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। মেধাবী জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি আমাদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। আজকের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছ, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারোনি, তাদের বলব মন খারাপ করার কিছু নেই। অংশগ্রহণ করাই বড় কথা। আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে মুফতি আবুল হাসান এমপির কাছে একটি আইসিটি ভবন নির্মাণ, স্কুলের খেলার মাঠ ভরাট ও পাকাকরণ এবং একাডেমীর মসজিদের ওজুর ব্যবস্থার দাবি জানানো হয়।
এসময় সংসদ সদস্য এসব দাবি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মখলিছুর রহমান, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের এডহক কমিটির সভাপতি জাকারিয়া আল মামুন, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি এনামুল হক। উপস্থিত ছিলেন গাছবাড়ী সামিট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুখতার আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জয়নাল আজাদ, গাছবাড়ী মেরিট গার্ডেনের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন প্রমুখ। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




























