০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বার অনশন

  • Update Time : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মাগুরা সদর উপজেলায় গর্ভের সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিক মাহবুবের বাড়িতে অনশন শুরু করেছেন চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামে। ভুক্তভোগী নারী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামের বক্কার বিশ্বাসের ছেলে মাহবুব বিশ্বাসের (৪০) সঙ্গে একই গ্রামের এক নারীর (৪০) দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। অভিযোগ উঠেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে জড়ালেও পরবর্তী সময় বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক মাহবুব। অনশনরত ওই নারী বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। কিন্তু বারবার আশ্বাস দিয়েও তিনি আমাকে বিয়ে করছেন না। আমি এখন চার মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের পিতৃপরিচয় ও সামাজিক স্বীকৃতির দাবিতেই আমি তার বাড়িতে অবস্থান নিয়েছি।’ অন্যদিকে অভিযুক্ত মাহবুবের স্ত্রী তানিয়া আক্তার সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্বামীর সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক নেই। অনশন ও গর্ভের সন্তানের যে দাবি তোলা হচ্ছে, তার সবই ভিত্তিহীন ও মিথ্যা।’ এদিকে এই অনশনের ঘটনাকে ঘিরে স্থানীয় গ্রামবাসী ও সুশীল সমাজের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সন্তানের স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বার অনশন

Update Time : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬