০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

  • Update Time : ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামকে সভাপতি এবং শিহাব উদ্দিন আহমেদ শিহাবকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে আক্তার হোসেন ভূঁইয়া মিন্টুকে সিনিয়র সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরীসহ ২১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া রায়হান বক্সকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করে ১০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জনকে সহ-সাধারণ সম্পাদক, মো. ওয়াহিদুল ইসলাম বাবুসহ ৭ জনকে সাংগঠনিক সম্পাদক এবং ৩ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষসহ ২৪ জনকে বিষয়ক সম্পাদক, ২৩ জনকে সহ-বিষয়ক সম্পাদক, ৫ জনকে সম্মানিত সদস্য এবং ৯ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের যৌথ সুপারিশের ভিত্তিতে এ কমিটি অনুমোদিত হয়।

অনুমোদিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সিলেট জেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রবীণ সদস্যদের সমন্বয়ে জেলা কমিটি চূড়ান্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

Update Time : ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬