০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর অনুষ্ঠানস্থল থেকে আটক ৭
- Update Time : ০৩:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: চট্টগ্রামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দুটি অনুষ্ঠানস্থল থেকে লেবার পার্টির চেয়ারম্যানসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছাড়া বাকিরা চট্টগ্রামের বিএনপি ও সহযোগী সংগঠন এবং লেবার পার্টির বিভিন্ন কর্মী।
জানা যায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের একটি মিলনায়তনে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আলোচনা সভা শেষ করে রিজভীসহ চট্টগ্রাম নগর বিএনপির নেতারা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় লেবার পার্টির চেয়ারম্যানসহ আরও চারজনকে আটক করে পুলিশ।
নাশকতার এক মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নগর যুবদল দুপুরের আগে নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। প্রেস ক্লাবের অনুষ্ঠান শেষ করে রিজভী সেখানে যান। বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা সে সময় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ সেখানেও তাদের বাধা দেয় এবং তিনজনকে আটক করে।
চট্টগ্রামের কোতয়ালি থানার ওসি মো. জসিম উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।



















