- Update Time : ০৭:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে পুরান জাহানপুরে মাওলানা আন্দুল মুমিন এর বাড়ীর মক্তবে বিকেএম এর কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জামেয়া দারুল কোরআন এর নাজিমে তালিমাত মাওলানা আব্দুল মুমিন এর সভাপতিত্বে, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম এর পরিচালনায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ জয়নুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মাষ্টার কফিল উদ্দীন সহ প্রমূখ। মতবিনিময় সভা শেষে মাষ্টার কফিল উদ্দীনের নেতৃত্বে একঝাক আলেম,যুবকরা বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে ভালোবেসে সংগঠনে যোগদান করেছেন। মতবিনিময় ও যোগদান শেষে সুনামগঞ্জের প্রবীন আলেমেদ্বীন দরগাপুর মাদ্রাসার মুহতামিম শায়েখ মাওলানা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




























