০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
- Update Time : ০৫:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে এএসআই মাহাবুবুর রহমান চৌধুরী, এএসআই এখলাছুর রহমানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে মো. সাজন আলী। তার বিরুদ্ধে সিআর নং-৭৭/২৬ (জগঃ), তারিখ-১ এপ্রিল ২০২৬, জগন্নাথপুর থানার মামলা এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ৩৩/৩৬/৩১(খ)/৩১(ঘ) ধারায় আদালতের ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পলাতক আসামি মো. সাজন আলীকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























