দয়ার চাদর : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০১:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
দয়ার আল্লাহ দয়া করো, দাও যে ধৈর্য সহিবার,
আখেরী এই কঠিন জামানায় নিওনা কোনো পরীক্ষা আর।
যোগ্যতা যে নাইকো আমার, টিকবো না এই কঠিন রণে,
তোমার কুদরত দ্বারা দয়া করো মোরে প্রতিক্ষণে।
ষষ্ঠ ইন্দ্রিয়কে বুঝ দাও, দাও গো গভীর অন্তর্দৃষ্টি,
বুঝতে পারি যেন প্রভু, তোমার হুকুম আর এই সৃষ্টি।
ভুল পথে যেন না যাই কভু, সত্যের আলো দিও জ্বেলে,
ক্ষমা করো এই গুনাহগারকে, তোমার রহমতের হাত মেলে।
দুনিয়ার এই মায়ার জালে মন যেন মোর না হারায়,
সব বিপদে অন্তর যেন কেবল তোমার আশ্রয় চায়।
হেদায়েতের সোজা পথে রেখো মোরে চিরদিন,
তোমার দয়ায় কেটে যাক মোর জীবনের প্রতিটা দিন।
ঈমানের এই নূর দিয়ে প্রভু, হৃদয় আমার করো আলো,
মন্দ যত দূর করে দাও, যা কিছু তা বাসো ভালো।
শেষ নিশ্বাসে জবান জুড়ে থাকে যেন তোমার নাম,
মিনতি আমার কবুল করো, ওগো প্রভু ওদ্দুদুস্ সালাম।
লেখক:- কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।




























