১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাড়ি চাপায় পিষ্ট হয়ে ২ ব্যবসায়ী আহত
- Update Time : ০৯:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ গাড়ি চাপায় পিষ্ট হয়ে ২ ব্যবসায়ী আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শরীফ মিয়ার কর্মচারী শুভ দেব (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের ব্যবসায়ী জয়নাল মিয়ার কর্মচারী ছৌরাব আলী (৪০)।
জানাগেছে, গত রোববার রাতে ভৈরবের ব্যবসায়ী ছৌরাব আলী জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শরীফ মিয়ার কাছ থেকে পাওনা টাকা নিয়ে যাওয়ার পথে স্থানীয় উপজেলা সদরের খাদ্য গোদামের সামনে যাওয়া মাত্র পিছন থেকে একটি দ্রুগামী পিকআপ ভ্যান গাড়ি এসে পথচারী ব্যবসায়ী ছৌরাব আলী ও শুভ দেবকে পিষ্ট করে দেয়। এ সময় স্থানীয় জনতা মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।





























