জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠিত
- Update Time : ০৭:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, নবীন শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সেজন্য তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানান তারা।




























