জগন্নাথপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- Update Time : ০৭:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন অল টাইম ক্লিন জগন্নাথপুরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জগন্নাথপুর ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান মিয়া। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য হাফিজ সাকিল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ ও প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, সমাজকর্মী সামসুল কবির, অল ফ্রেন্ডস জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সায়েক আহমদ, ফেয়ার ফেইস জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, অলটাইমের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব ও প্রচার সম্পাদক মুবিন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সদস্য আল আমিন রাব্বি। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য জহির উদ্দিন, কার্যকরী সদস্য রবিউল আহমদ ইমরান, নাদিম আহমদ, জায়েদ, নাঈম, রবিউল, মুরাদ মিয়া, উসমান, মুরাদ হোসেন, হাসান, রাহিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।




























