০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • Update Time : ১২:৩০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে এক কানাডা প্রবাসীর পরিবারকে গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের বাসিন্দা কানাডা প্রবাসী মো. তাজ উদ্দিন লখনের স্ত্রী মোছা. ছালমা বেগম তার সন্তানদের নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন। গত ১ সেপ্টেম্বর গভীর রাতে ২-৩ জন দুষ্কৃতকারী রামদা, লাঠি ও সোটা নিয়ে তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা প্রবাসীকে খুঁজে না পেয়ে তার স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ শুরু করে। ভুক্তভোগী ছালমা বেগম জানান, হুমকিদাতারা স্পষ্ট ভাষায় বলে গেছে, প্রবাসী স্বামী দেশে ফিরলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে। এছাড়া সন্তানদের স্কুলে আসা-যাওয়ার পথে একা পেলে তাদেরও খুন করার হুমকি দিয়ে তারা চলে যায়। এর আগে চলতি বছরের ২৯ মার্চ মোবাইল ফোনেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল, যে ঘটনায় থানায় একটি জিডি (নং-১২৮৯) করা ছিল। বারবার হুমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি নিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের সাথে আলোচনা শেষে গত ১০ সেপ্টেম্বর বিশ্বনাথ থানায় এসে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দেন ছালমা বেগম। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৪৬) হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। হুমকিদাতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল হককে নির্দেশ দেওয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ১২:৩০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬