১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে বন্যাদুর্গতদের মাঝে ভারতের সহকারী হাইকমিশন সিলেটের ত্রাণ বিতরণ

  • Update Time : ০৪:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ভারতের সহকারী হাইকমিশনার মি.নিরাজ কুমার জায়শোয়াল। ভারতীয় সহকারী হাইকমিনশন সিলেটের উদ্যোগে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন সহ এলাকার ৪০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। রবিবার (২৬ জুন) জাউয়াবাজার ডিগ্রী কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারি এন কে গাঙ্গোপাধ্যায়, জাউয়াবাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশঙ্কর ভৌমিক, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খান, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মাষ্টার জসিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ,আমতর আলী সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে মুহিবুর রহমান মানিক এমপি দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত অসহায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ফেনীর স্বপ্ন যাত্রা, দাগন ভুঁইয়া প্রবাসী ফোরাম ও এলাকার প্রবাসী সুরুজ মিয়ার অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউ পি চেয়ারম্যান বিল্লাল আহমদ, প্রবাসী সুরুজ মিয়া,স্থানীয় আশিকুর রহমান মাসুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বন্যাদুর্গতদের মাঝে ভারতের সহকারী হাইকমিশন সিলেটের ত্রাণ বিতরণ

Update Time : ০৪:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২