০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হায়রে বিদ্যুৎ! কাজী জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০২:৪৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
হায়রে বিদ্যুৎ, হায়রে আলো,
আসে না তো আর, যায় যে ভালো!
আসা-যাওয়ার এই লুকোচুরি খেলা,
মানুষের কাটে অশান্তির বেলা।
কর্তৃপক্ষ উদাসীন আজ,
ভুলেছে তারা কাজের কাজ।
কর্তাবাবুরা মনের সুখে,
গান গেয়ে যান হাসি মুখে।
দেশের মানুষ অতিষ্ট অতি,
শিশুদের আজ হচ্ছে ক্ষতি।
বৃদ্ধরা সব কষ্টে মরে,
অন্ধকার এই চেনা ঘরে।
ছাত্র-ছাত্রীর পড়াশোনা শেষ,
বিরম্বনায় কাটছে দেশ।
সোনার বাংলার সোনার মান,
বিদ্যুৎ ছাড়া আজ ম্রিয়মাণ।
লেখক: কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ ।



























