০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বার্থপর : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০১:১৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
তোমার ছিল মুখের হাসি
মিষ্টি কথা বলা,
আড়ালে যার লুকিয়ে ছিল
ফাঁদ পেতে চলা।
তোমার ছিল আপন মনে
হিসাব-নিকাশ কষা,
সুযোগ বুঝে অন্যের বুকে
ছুরিটি হয় বসা।
তোমার ছিল সবুজ ঘাসে
পা ভিজিয়ে হাঁটা,
যাবার বেলায় সেই পথেতে
ছড়িয়ে দিলে কাঁটা।
তোমার ছিল মেঘের দেশে
উড়িয়ে দেওয়া ঘুড়ি,
অন্যের আলো আঁধার করে
করতে আলো চুরি।
তোমার ছিল পাখির মতো
উড়ে যাওয়ার ডানা,
বিপদ এলে বাড়িয়ে হাত
করতে না তো মানা।
তোমার ছিল মাথার উপর
শব্দ বর্ণের গুরু,
কথায় কাটে কথার প্যাঁচে
করলে তারে সরু।
তোমার ছিল সুসময়ে
বন্ধু বলে ডাকা,
দিন ফুরালো আড়াল হলো
করলে জগৎ ফাঁকা।
তোমার ছিল খরস্রোতা এই
দুইটি তীরের হিয়া,
বিনাসুতার মালায় চলতে
এপাড় ওপাড় দিয়া।
হঠাৎ ঝড়ে ভাঙবে যখন
তোমার সুখের বাসা,
বুঝবে তখন- স্বার্থপরের
মিথ্যে সুখের আশা।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।




























