১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় বাস চাপায় মারা গেছেন আজহার আলী

  • Update Time : ০১:৩৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের চৌকা সংলগ্ন এলাকায় গাড়ি চাপায় মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছেন আজহার আলী (৬৫)। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুর রহমানের পুত্র। শুক্রবার বিকেলে নিজ গ্রাম থেকে চৌকা পয়েন্টে আসার পথে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও জাউয়াবাজার অভিমুখী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সড়কের পাশে দাঁড়ানো পথচারী আজহার আলীকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে তিনি গুরুতর আহত হন। আহত আজহার আলীকে স্থানীয় লোকজন উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি (নং ঢাকা মেট্রো-ব ১১-৮৪৯৯) জব্দ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় বাস চাপায় মারা গেছেন আজহার আলী

Update Time : ০১:৩৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২