০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট অঞ্চলে হঠাৎ বন্যার শঙ্কা!

  • Update Time : ১০:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ- সিলেট অঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ার আভাস রয়েছে। হঠাৎ দেখা দিতে পারে বন্যা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ বুধবার (১৩ এপ্রিল) এমন আভাস দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার নাগাদ দেশের সিলেট অঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কতিপয় স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ-নদীর পানি সমতল কতিপয় স্থানে ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উওর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট অঞ্চলে হঠাৎ বন্যার শঙ্কা!

Update Time : ১০:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২