জগন্নাথপুরের আশরাফুল হক সুমন জিসাসের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
- Update Time : ১২:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে ২০১৮ সালে মনোনয়নপত্র দাখিলকারী জাতীয়তাবাদী পরিবারের সদস্য, আওয়ামী লীগ সরকারের আমলে কারানির্যাতিত সাবেক ছাত্রদল নেতা মোঃ আশরাফুল হক সুমন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। মোঃ আশরাফুল হক সুমন জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। এদিকে জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবমনোনীত যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক সুমনকে বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। অন্যদিকে নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান ডিজেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নবমনোনীত যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক সুমন।



























