১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ মুজিবুর রহমান : মাশূক ইবনে আনিস
- Update Time : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
(জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে সশ্রদ্ধ নিবেদন)
!! মাশূক ইবনে আনিস !!
মুজিব-নামের অর্থে কোনো শর্তনেই
জিততে হবে হারলে কোনো গর্তনেই।
মুজিব মানে স্বাধীনচেতা মানুষ দল
বঞ্চিতদের মুক্তি পাবার আত্মবল।
শেখ মুজিবুর স্বাধীনতার জয়োগান
মুজিব ত্যাগের হয়না কোন প্রতিদান।
জাতির পিতা শেখ মুজিবুর জেনেছি
অন্ধকারের আলোর মশাল মেনেছি।
টুঙ্গিপাড়ায় জন্ম ছিলেন খোকাযে
মুক্তিযুদ্ধে যায় নি তাঁরে রোখাযে।
জীবনভরে জেল জুলুম আর নির্যাতন
তবুও অটুট শক্ত ছিলো মুজিবমন।
সেই মুজিবের শত-তম জন্মদিন
মুজিব গোটা জাতির কাছে রক্তঋন।
শিশুর মনে আজকে-দিনে দিনতা-দিন
দিনটি শুভ আজকে পিতার জন্মদিন।





























