০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাস্তা থেকে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার
- Update Time : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাস্তার পাশ থেকে একটি ছেলে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের তেলিগুল (মাইক্রোবাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী) মহল্লার পাকা রাস্তার পাশ থেকে সোমবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক সুব্রত কুমার দাস দুপুরে বলেন, ‘ধারণা করা হচ্ছে নবজাতকের লাশটি উদ্ধারের আনুমানিক ৩ দিন আগের। লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। বড়লেখা পৌরসভার মেয়র বরাবরে আবেদন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের ব্যবস্থা গ্রহণের জন্য।’





























