০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ও মাদকাসক্তি রোধে দেশব্যাপী সচেতনতামূলক কর্মশালা

  • Update Time : ০২:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দেশের যুবসমাজকে মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করতে প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠনগুলোর মাধ্যমেও এ বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো জানান, যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদক সেবন থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের ৬৪টি জেলা যুব উন্নয়ন কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন মেয়াদি কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে পোশাক তৈরি, ব্লক-বাটিক, মৎস্যচাষ, মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং এবং মোবাইল সার্ভিসিং। এছাড়া আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ, কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের সব উপজেলার বেকার যুব ও যুবনারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে স্থানীয় চাহিদাভিত্তিক বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক ট্রেডে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান মো. আমিনুল হক। তিনি আরো জানান, যুবসমাজের কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন কয়েকটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে দেশের সব মহানগরে কর্মহীন যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং ও ভাষা শিক্ষা এবং কেয়ারগিভিং ও বিদেশি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ আরো বাড়বে। এছাড়া জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুবনারীদের জন্য আইসিটি, ফ্রিল্যান্সিং, কৃষি, পর্যটন, তৈরি পোশাকশিল্প, ফুড অ্যান্ড বেভারেজ এবং ভাষা বিষয়ে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। দ্রুতই প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মোবাইল ও মাদকাসক্তি রোধে দেশব্যাপী সচেতনতামূলক কর্মশালা

Update Time : ০২:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬