০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিথ্যা অহংকার : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০২:১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজের অধঃপতনের জন্য মোরা নিজেই যে রে দায়ী,
বিপদকালে হাত বাড়াতে কেউ তো পাশে নাই!
কাঁদা ছোড়াছুড়ি করে কেবল নষ্ট করি বেলা,
ফেসবুকেতে পোস্ট দিয়ে যে চলছেরে এই খেলা!
নিজেকে ভেবে বিরাট বড়, ভাবছ তুমি কি?
দিন শেষে তো শূন্য পকেট, নেইকো চুনোপুঁটি!
অহংকারে করছ ডিগবাজি, দুনিয়া ক্ষণস্থায়ী,
মাটির ঘরে ঘুমাতে হবে, ছাড়বে না কেউ ছাই!
বিনয়ী হতে চাইলে তুমি, অন্যকে দাও মান,
ফকির ভেবে করছ ঘৃণা, ভাঙবে যে রে শান!
থাকবে না কেউ এই ভুবনে, কী রেখে যাবে আর?
আচরণই সঙ্গী হবে, শান্তি কবরের মাঝার!
ইলম-আমলের লেবাস পরে, স্বার্থের পিছে অন্ধ,
জ্ঞানের বড়াই করছ কেবল, আচরণ যে মন্দ!
মানুষকে আজ মানুষ ভাবো না, করেছ কত দোষ,
স্বার্থের টানে আজকে তুমি হয়েছ রে বেহুঁশ!
লেখক: কাজী ও সাংবাদিক, শান্তিগঞ্জ- সুনামগঞ্জ।




























