০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবের মধ্যে দানবের গন্ধ : সৈয়দ আজমল হুসেন
- Update Time : ০২:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
আমি নাসিকা দিয়ে শুকে পাই
ভাল মন্দ স্বাদ অনুভূতি গন্ধ
খুঁজতে খুঁজতে হতবাক হয়ে দেখেছি
এবং পেয়েছি মানবের মধ্যে দানবের গন্ধ।
তাই হারিয়ে ফেলেছি ভাষা ছন্দ
কি করে মানুষের গায়ে এলো দানবের গন্ধ ।
তুমি কি আধুনিক যোগের আধুনিকা
তুমি কি জানো?
কি করে মানুষ পেল দানবের ভূমিকা?
মানুষ যদি না হয়, মানুষ মানুষের মতো
কি করে গুছাতে পারে, বাঁধা বিগ্নতা শত।
মানুষের মন অতি কোমল দয়া দীনতার
আবার কঠিন পারদ পাথরের মতো শক্ত।
দু”হাই দুহাতে বিলিয়ে দাও
স্নেহ প্রেম মায়া মমতার আতর ঘ্রাণ।
মানবদেহ থেকে উড়ে যাক
বিশ্রী দাতাল দানবের গন্ধ।
কবি: সৈয়দপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ- 01714-769166




























