০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালোবাসার বিচিত্র রূপ : বেলাল আহমদ
- Update Time : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
পুরুনু চিটিতে ধূলো জমা আবেগ
কাগজের টুকরোতে নিরব প্রেম
শ্রাবণের বৃষ্টি ঝরা আহ্লাদ
ঢেলে দিলে কালির প্লাবনে।
ভাসমান কাগজের নৌকায়
কখনো’বা রঙিন ঘুড়ি হয়ে
অভিমানী ভালোবাসাগুলি
খুজছিল জনশূন্য নিরব স্থল।
পায়রার ঠোঁটে বাক-বাকুম
কোকিলের কণ্ঠে মধুর গান
বসন্তের কাঁক ডাকা ভোরে মিশেল
ভালোবাসার অজশ্র প্রতিচ্ছায়া।
অশ্রু ঝরা বেদনা হয়ে দু-চোখে
কখনো লাল টুকটুক কৃষ্ণচুড়ার রঙে
আকাশের বুকে রূপালী চাঁদ হয়ে
প্রবেশিত মানুষের জীবন অভিধানে।
মাঘের জলমলে কুুয়াশার বিন্দু
ফাগুনের আগুনে যায় হারায়ে,
প্রত্যুষে ঝলসানো ভালোবাসা
প্রদোষে অস্তমিত সূর্যের নীলিমায়।
কবি: গ্রাম: সৈয়দপুর (তেঘরিয়া), জগন্নাথপুর, সুনামগঞ্জ। মোবাঃ 01712453940




























