১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের পরাজয়ে ‘সমর্থকের গলায় ফাঁস’

  • Update Time : ১১:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুরে প্রকাশ রেলী নামে ‘ব্রাজিলের এক সমর্থকের’ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রকাশ রেলী (২৬) নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা প্রয়াত চম্পক রেলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। সোমবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার খেলা দেখার পর ব্রাজিলের পরাজয়ে সে মানসিকভাবে ভেঙে পড় ছিল। পর দিন সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর সঙ্গে ওই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্রাজিলের পরাজয়ে ‘সমর্থকের গলায় ফাঁস’

Update Time : ১১:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬