০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“বাবা মানেই পৃথিবী”
- Update Time : ১২:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ:
বাবা মানেই সুখের জোয়ার, জীবনের সব আলো,
বাবা হারা যে হতভাগা, জগৎ তাহার কালো।
বাবা মানেই গোটা পৃথিবী, মাথার ওপর ছাদ,
বাবা ছাড়া এই দুনিয়ায় নিয়তি অপবাদ।
বাবা তো এক বিশাল বটবৃক্ষ, ছায়ার নেইকো শেষ,
বাবা হারালে জীবন জুড়ে দুঃখেরই আবেশ।
বাবা থাকতে এই সংসারে কদর করে না কেউ,
চলে গেলে অন্তরে বয় কান্নারই এক ঢেউ।
বাবা তো চান সন্তানেরই আলোকিত এক পথ,
হারিয়ে গেলে বুঝবে তখন, কেমন চাকার রথ।
বাবার মতো শ্রেষ্ঠ আপন আর তো কেহ নাই,
অন্ধকার ওই কবর মাঝে বাবার শান্তি চাই।
যেসব বাবারা আছেন বেঁচে, করো গো তাঁর মান,
জীবিত থাকতে কদর করো, জুড়াবে তাঁর প্রাণ।
লেখক:- কাজী ও সাংবাদিক।




























